সবাইকে সাথে নিয়ে ঢাকা ১৮ আসনের উন্নয়ন করতে চাই জাহাঙ্গীর হোসেন এমপি

ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের আলাপ কালে বলেন, আমি সবাইকে সাথে নিয়ে ঢাকা ১৮ আসনের উন্নয়ন করতে চাই। আপনারা জানেন, ইতিমধ্যেই খাল খনন থেকে শুরু করে ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তাঘাটের উন্নয়নের কাজ করে যাচ্ছি। অসংখ্য রাস্তার কাজ আমরা শুরু করেছি, ড্রেনেজে ব্যবস্থার কাজ শুরু করেছি।তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে ঢাকা ১৮ আসনের উন্নয়নের কাজে আমি হাত দিয়েছি এবং কাজগুলি চলমান রয়েছে। আরো বাকি যে সমস্ত ড্রেনেজের কাজ এবং রাস্তাঘাট বাকি রয়েছে সেগুলো খুব শীঘ্রই আমরা কাজ শুরু করবো। এস,এম জাহাঙ্গীর হোসেন এমপি বলেন, আমি আমার ঢাকা ১৮ আসন থেকে মাদক মুক্ত করার জন্য ইতিমধ্যেই প্রশাসনের সাথে কথা বলেছি। তাঁরা এই বিষয়টা দেখবেন। এবং আমার ঢাকা১৮ আসনে কোন দখলদারি, চাঁদাবাজি চলবে না।তিনি আরও বলেন, আমরা ঢাকা ১৮ আসনকে একটি সুন্দর ও উন্নত মানের আসন হিসেবে গড়ে তুলতে চাই। তাই সকল নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা এবং আমার প্রশাসনের সহযোগিতায় আমরা ঢাকা ১৮ আসনকে আধুনিক আসন এবং উন্নত মানের আসন হিসেবে গড়ে তুলতে পারবো। তাই আমি ঢাকা ১৮ আসনের সকলে সহ যোগিতা ও পরামর্শ চাই।