“জয় লাভ নয়, অংশগ্রহণই ক্রীড়ার মুখ্য উদ্দেশ্য”-এই স্লোগানকে সামনে রেখে মুখরিত পরিবেশে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) ২০২৫ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনিতা দাস। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মকবুল হোসেন, প্রধান শিক্ষক, লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়। রশিদুল আলম প্রামাণিক, অধ্যক্ষ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, লালমনিরহাট।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রুখসানা পারভীন। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের শৃঙ্খলিত জীবন ও ক্রীড়া নৈপুণ্যের প্রশংসা করেন।
সকাল থেকেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়, উচ্চলম্ফ, দীর্ঘলম্ফসহ বিভিন্ন দেশীয় ও আধুনিক ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।