সিরাজগঞ্জের বেলকুচিতে জাটকা ধরা বন্ধ করি ইলিশে ভরবে সাগর-নদী, এই প্রতিপাদ্যে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে ,(মঙ্গলবার ৭ এপ্রিল) সকাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬,আলোচনা সভা ও উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ এ-র সঞ্চালনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান।বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা আল মাসুদ,এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা রাজনৈতিক ব্যক্তিবর্গ, অনুষ্ঠানে বক্তারা বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে জাটকা রক্ষা অত্যন্ত জরুরি। পহেলা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আইন অমান্য করলে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা, ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
এ সময় জানানো হয়, সংরক্ষণকালীন সময়ে প্রায় ৫০০ জন জেলের মাঝে সরকারি ভিজিএফ কর্মসূচির আওতায় ১৪০ থেকে ১৬০ কেজি চাল বিতরণ করা হয়, যাতে তারা বিকল্পভাবে জীবিকা নির্বাহ করতে পারেন।