
রাজশাহীর বাঘা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব সাবিহা সুলতানা ডলি-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ০২ জুন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অফিসার্স ক্লাব, বাঘার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী কর্মকর্তার কর্মকালীন দক্ষতা, সততা ও আন্তরিক সেবার কথা স্মরণ করেন। দায়িত্ব পালনকালে ভূমি সেবা সহজীকরণ ও জনবান্ধব প্রশাসন গঠনে তাঁর ভূমিকার প্রশংসা করা হয়।
বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বাঘায় কর্মকালীন সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে তাঁকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা তাঁর নতুন কর্মস্থলের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।