ক্রাইম রিপোর্টঃ সম্প্রতি একটি ঘটনার ভিডিও ভাইরাল সহ বিভিন্ন পত্রিকায় উঠে আসে, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ এ এস আই শরিফ ও তার সহযোগী সিনিয়র এস আই মামুনের বিরুদ্ধে, জানা যায় সোনারগাঁও উপজেলা মোগড়াপারা ইউনিয়ন বাড়ি মজলিস নামের একটি এলাকায় একটি বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলছে জেনে, এলাকার এক ব্যাক্তি পুলিশের সোর্স হিসেবে কাজ করে বলে জানা যায়। এমতাবস্থায় সোর্স ব্যক্তিটি এ এস আই শরিফ কে ফোন করে নিয়ে আসে, এ এস আই শরিফ তৎক্ষনাত এস আই মামুন কে ফোন করে একত্রে নিয়ে এসে সেই বাড়িতে প্রবেশ করে,বাড়িতে প্রবেশের পর রুমে থাকা একজন পুরুষ ও মহিলাকে পেয়ে,এ এস আই শরিফ ও এস আই মামুন সোর্স সহ তিন জন মিলে বেধরক মেরে নগদ ৫ হাজার টাকা ও বিকাশে ১৫ হাজার টাকা আনতে বাধ্য করে,অতঃপর ২০ হাজার টাকা মিললে, তারা স্থান ত্যাগ করে চলে আসে। এভাবে বিভিন্ন অপকর্মে সামিল হয়ে কাজ করছে এ এস আই শরিফ,তবে বিষয় টি সাংবাদিকরা জানতে পেরে এ এস আই শরিফের সাথে যোগাযোগ করলে, এ এস আই শরিফ বিষয়টি শিকার করে,এবং বলেন প্রতি মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা হাত খরচ হয়, এগুলো না করলে টাকা টা কোথা থেকে আসবে, শরিফ নিজেই শিকার করে বলেন, তার সাথে এস আই মামুন ছিল এবং এক সাথেই ভাগ করে কাজটি করেছে।এখন কিছু হলুদ সাংবাদিক ও সোর্স মিলে অপপ্রচার ও মিথ্যা মামলার হুমকি দিচ্ছে, এ নিউজ সম্পর্কে বক্তব্য চাওয়া হয় নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (খ) বিল্লাল সাহেব কে, সে বিষয় টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলে।