
জামালপুর জেলা দেওয়ানগঞ্জ পৌরসভা ৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো: আলাউদ্দিন আল মামুন কে নিয়ে এলাকার সাধারণ জনগণের মধ্যে সাম্প্রতিক সময়ে নেতৃত্ব পরিবর্তন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। স্থানীয় উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অনেকেই নতুন ও কার্যকর নেতৃত্বের প্রত্যাশা করছেন।
স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নারী ইভটিজিংয়ের মতো সমস্যাগুলো বর্তমানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা সমাধানে কঠোর ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন বলে তারা মনে করেন।
এ প্রেক্ষাপটে অনেকেই দেওয়ানগঞ্জ পৌরসভা ৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো: আলাউদ্দিন আল মামুন পৌর ৩নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের বিশ্বাস, তাঁর নেতৃত্বে পৌরসভায় শৃঙ্খলা ও উন্নয়নের ধারা আরও বেগবান হবে এবং একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে উঠবে।
স্থানীয়দের প্রত্যাশা—সততা, জবাবদিহিতা ও কার্যকর প্রশাসনের মাধ্যমে দেওয়ানগঞ্জ পৌরসভা একটি মডেল পৌরসভায় পরিণত হবে।