এস,এম,শাহ্ইমরান কনক,দিনাজপুর জেলা প্রতিনিধি
রংপুর রেন্জের ডিআইজি মোঃ আব্দুল আলিম মাহমুদ (বিপিএম) বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর রিজার্ভ অফিস, অস্ত্রাগার, ও রেশন ষ্টোর পরিদর্শন করেন।
২৭ অক্টোবর বৃহঃপতিবার বৃহঃপতিবার সকাল ১১টা ৩০ মিনিটে ডি,আই,জি মোঃ আব্দুল আলিম মাহমুদ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, দিনাজপুর জেলার পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহাম্মেদ বিপিএম (সবা) দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহাম্মেদ বিপিএম এর তত্বাবধানে দিনাজপুর পুলিশ লাইন সংলগ্ন বড় মাঠে ডি,আই,জি মোঃআব্দুল আলিম মাহমুদ প্যারেড পরিদর্শন, ও প্যারেডের অভিবাধন গ্রহন করেন, এসময় ডিআইজি মোঃ আব্দুল আলিম তার দেয়া বক্তব্য বলেন সকল অফিসার, ওপুলিশ ফোর্সদের ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেন। এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, ও মানুষের প্রতি দায় বদ্ধতা নিশ্চিত করার আহ্বান জানান।
প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শন শেষে দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে ডি,আই,জি মোঃ আব্দুল আলিম মাহমুদ এর আগমন উপলক্ষে রামসাগর জাতীয় উদ্দ্যানে সাংকৃতিক সন্ধায় অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মোঃ আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ডি,এস,বি মোঃরেজায়ানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ি, কাহারোল, বিরামপুর, হাকিমপুর সার্কেল সহ অনান্য কর্মকর্তা বৃন্দ।