খুলনা জেলা প্রশাসক হিসেবে মিজ হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ
আপডেটঃ এপ্রিল ২, ২০২৬ | ৫:৩৫
18 ভিউ

খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন হুরে জান্নাত।
বৃহস্পতিবার পূর্বাহ্ণে তাকে দায়িত্বভার হস্তান্তর করেছেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার। এসময়ে নতুন জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
মিজ হুরে জান্নাত বিসিএস (প্রশাসন) ২৭তম ব্যাচের একজন কর্মকর্তা। এ পদে যোগদানের পূর্বে তিনি মাধ্যমিক ও শিক্ষা বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নিজ জেলা দিনাজপুর।
শেখ মাহতাব হোসেন।
ডুমুরিয়া খুলনা।
মোবাইল নাম্বার ০১৭১১৩৬৪৪৩১