সাহাজুদ্দিন সরকার গাজীপুর প্রতিনিধি।
আজ ০১ ই নভেম্বর রোজ মঙ্গলবার সকাল ১১ টায় কালিয়াকৈর থানায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
আগামীকাল উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড ও সূত্রাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড (সাধারণ)এর উপ-নির্বাচন উপলক্ষে
ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে
আগামীকাল নির্বাচনের সামগ্রিক বিষয় বস্তুু নিরাপত্তা
সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে সকলের প্রতি আহবান জানান,কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খাঁন, এসময় কালিয়াকৈর থানার অফিসার সহ নির্বাচন ডিউটি কর্মরত অফিসার ডিবি অফিসার সহ কনস্টেবল সহ সকলে উপস্থিত ছিলেন।
কালিয়াকৈরে থানার অফিসার ইনচার্জ আকবর আলী খাঁন বলেন,আমাদের সাধারণ ভোটারদের প্রতি সৌজন্যে মূলক আচরন করতে হবে। এবং কোন ধরনের বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া যাবেনা যাতে করে
সব ভোটার আনন্দ উৎসব মূখর পরিবেশে ভোট দিতে পারে। সাধারন ভোটারদের যেন কোন ধরনের হয়রানির শিকার না হতে হয় আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন নির্বাচনে অংশ নেয়া সকল
অফিসার ও কনস্টেবলদের উদ্দেশ্য বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে আমাদের গাজীপুর জেলার
জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিষ্ট্যাটরা আমাদের সর্বক্ষন
সহযোগিতা করবেন,আমি আশা রাখি সাধারন ভোটাগন আমাদের সহযোগিতা করবেন এই আহ্বান রেখে উক্ত ব্রিফিং প্যারেড সমাপ্তি করা হয়।