ইঞ্জি খোকন ঈদের আনন্দ ভাগাভাগি করলেন এলাকার অসহায় ও দুস্থ মানুষের সাথে খাদ্য সামগ্রী উপহার দিলেন ২ হাজার পরিবারকে

রহনপুরের বিশিষ্ট সমাজসেবক এবং জনবান্ধব ব্যক্তিত্ব গোমস্তাপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টুর, সুযোগ্য পুত্র ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম খোকন প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে তিনি নিজ উদ্যোগে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।মানবিক এক উদ্যোগ
ঈদ মানেই আনন্দ, তবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে এই আনন্দ অনেক সময় ম্লান হয়ে থাকে। সেই অভাব ঘোচাতেই ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম খোকন প্রতি বছর রহনপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিজ হাতে উপহার পৌঁছে দেন। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি।
উপহার বিতরণকালে ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম খোকন বলেন,”আমি মনে করি, সামর্থ্যবান প্রত্যেকের উচিত নিজের আনন্দের কিছুটা অংশ অসহায় প্রতিবেশীর সাথে ভাগ করে নেওয়া। রহনপুরের মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। যতদিন বেঁচে আছি, সাধ্যমতো সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
উপহার পেয়ে আনন্দিত এক বৃদ্ধা জানান, “বাজারে সবকিছুর যে দাম, তাতে এবার সেমাই-চিনি কেনাই মুশকিল ছিল। খোকন বাবা প্রতি বছর আমাদের খোঁজ নেন, আলহামদুলিল্লাহ এবারও নিয়েছেন। আল্লাহ তার মঙ্গল করুন।”
এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ইঞ্জিনিয়ার খোকনের এই মহতী উদ্যোগের প্রশংসা করে জানান, তার এই কার্যক্রম সমাজের বিত্তবানদের দুস্থদের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।
বৃহস্পতিবার(১৯ মার্চ)বেলা তিনটায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার,অসিম ফিরোজ,আরো উপস্থিত ছিলেন,
রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর, রবিউল ইসলাম বাচ্চু বিএনপি নেতা,সাজ্জাদ আলী, ওলিউল্লাহ আহমেদ শিক্ষক সেরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।